Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ৫৯৫ পিস ইয়াবাসহ তিন কারবারি গ্রেফতার

BN DESK
10 October 2025, 02:48 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় ৫৯৫ পিস ইয়াবাসহ তিন কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার (২৯ আগস্ট) ভোরে র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদরের এরুলিয়ার ফকিরপাড়ায় রঞ্জু ইসলামের বসতবাড়িতে অভিযান চালিয়ে রঞ্জু ইসলাম (৩৫), শাপলা সরদার (৪৮) ও কক্সবাজারের মোঃ মহিউদ্দিন (৩২)কে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি বাটন মোবাইল ফোন, ১টি সিম, ৪ হাজার ৩৭০ টাকাসহ গ্রেফতার করা হয়।

তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ইয়াবা কেনা-বেচা করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ৫৯৫ পিস ইয়াবাসহ তিন কারবারি গ্রেফতার

B
BN DESK | 29 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার