Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

BN DESK
11 May 2026, 04:31 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা নন্দীগ্রামে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার রাত পৌনে ১০ টার দিকে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম উপজেলার মড়িয়া সরদারপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই পরিমাণ গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গাঁজাগুলো একটি ট্রাভেল ব্যাগে রাখা ছিল। এসময় নম্বর বিহীন একটি মোটরসাইকেল, সিমসহ একটি বাটন ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, নন্দীগ্রামের মরিয়া সর্দার পাড়ার নজরুল ইসলামের ছেলে সবুজ আহমেদ (২১), কুড়িগ্রামের ফুলবাড়ি থানার পশ্চিম বালাটারি গ্রামের শাহ আলম আলীর ছেলে ইয়াছিন আরাফাত (২০) ও একই গ্রামের ইছাহাক আলীর ছেলে নাঈম হাসান (২০)।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার

B
BN DESK | 11 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার