Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ৬৪ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার

BN DESK
05 September 2026, 07:01 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় ৬৪ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের কাটনারপাড়া এলাকা থেকে ৬৪ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ বিপুল (৩৮) নামের মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২৷ গত বুধবার রাতে অভিযানের সময় মাদক বহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ ও মাদক কেনা-বেচার সাড়ে ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

মাদক কারবারি বিপুল বগুড়া শহরের ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার হায়দার আলী মন্টুর ছেলে।

র‌্যাব-১২ বগুড়া কার্যালয় সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে শহরের কাটনারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি প্রাইভেট কার থেকে ৬৪ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদক বহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়৷ অভিযানের সময় তার কাছ থেকে ১টি মোবাইল, ১টি সীমকার্ড ও নগদ সাড়ে ১৫ হাজার টাকা জব্দ করা হয়।

বিপুলের নামে বগুড়া সদর, ডিএমপি দারুস সালাম, ডিএমপি খিলক্ষেত থানায় ৪টি মাদকের মামলা চলমান রয়েছে৷ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ৬৪ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার

B
BN DESK | 27 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার