Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ৬৫ কেজি গাঁজা ও ৪ লিটার মদসহ ৩ জন গ্রেফতার

BN DESK
08 April 2026, 02:44 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার: সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর অভিযানে ৬৫ কেজি গাঁজা এবং ৪ লিটার দেশীয় কেরু মদসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর পোনে ৪ টার দিকে,শহরের চকসূত্রাপুর চামড়ার গুদাম এলাকায় হরিজন কলোনীতে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর সদস্যরা অভিযান চালিয়ে ৬৫ কেজি গাঁজা ও ৪ লিটার কেরু মদসহ সনি বাশফোড় (৩০), আকাশ হরিজন (২৫) ও পিলু হরিজন (৩০)কে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে মাদক কেনা-বেচার কাজে ব্যবহৃত ১টি স্মার্ট মোবাইল ফোন, ১টি সিম ও ২০৫ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও গ্রেফতারকৃত অভিযুক্তগণকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ৬৫ কেজি গাঁজা ও ৪ লিটার মদসহ ৩ জন গ্রেফতার

B
BN DESK | 08 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার