Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ গোডাউন ম্যানেজার গ্রেফতার

BN DESK
04 September 2026, 08:23 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ গোডাউন ম্যানেজার গ্রেফতার

স্টাফ রিপোর্টার : জেলা গোয়েন্দা শাখা, ডিবি বগুড়ার বিশেষ অভিযানে ছয় হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধারসহ গোডাউন ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। ডিবি সূত্র জানায়, গতকাল রোববার রাতে ১২ টার দিকে ডিবির ওসি মো: ইকবাল বাহারের নেতৃত্বে শহরের কালিতলায় কলেজ রোডে ভান্ডারী পাইপ ফ্যাক্টরির পাশে হেলাল উদ্দিনের ভাড়াকৃত একটি গোডাউনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ওই গোডাউন থেকে ৭৫টি বস্তায় মোট ছয় হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ পেয়ে জব্দ করা হয়। ওই সময় বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রির উদ্দেশ্যে মজুদ করায় গোডাউনের ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম (৪০)কে গ্রেফতার করা হয়েছে।

ধৃত রফিকুল ইসলাম শহরের নাটাইপাড়া (পূর্বপাড়া) এর মৃত জাবেদ আলীর ছেলে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি রফিকুল ইসলাম এবং নিষিদ্ধ পলিথিন ব্যবসার মূল হোতা পলাতক আসামি মোঃ মুরাদসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি রফিকুল ইসলামকে আজ সোমবার (১৮ আগস্ট) আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারর চেষ্টা চলছে বলে ডিবি আরও জানায়।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগসহ গোডাউন ম্যানেজার গ্রেফতার

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার