Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ৭টি ধারালো অস্ত্রসহ ২ কিশোর গ্রেফতার

BN DESK
09 October 2025, 03:49 PM পড়তে ১ মিনিট
বগুড়ায় ৭টি ধারালো অস্ত্রসহ ২ কিশোর গ্রেফতার

স্টাফ রিপোর্টার : জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার বিশেষ অভিযানে ১টি ছোরা, ৬টি বার্মিজ চাকু ও ১টি মোটরসাইকেলসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেফতার করা হয়েছে। বয়স কম হওয়ায় তাদের নাম জানানো হয়নি।

ডিবি সূত্র জানায়, বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ডিবির একটি দল গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে শহরের দত্তবাড়ির শতাব্দী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এই দুইজন সদস্যকে গ্রেফতার করে। এরপর তাদের হেফাজত হতে ২টি ধারালো বার্মিজ চাকু ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যানুসারে আজ শুক্রবার (২৭ জুন) ভোরে  এক শিশুর তিনতলা বসত বাড়ীর  শয়ন কক্ষ হতে ৪ টি বিভিন্ন রকমের বার্মিজ চাকু ও ১ টি ছোরা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা  শিশু কিশোর গ্যাং তৈরি করে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ৭টি ধারালো অস্ত্রসহ ২ কিশোর গ্রেফতার

B
BN DESK | 27 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার