Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ায় ৭ কোটি টাকা ঋণ খেলাপি মামলায় ব্যবসায়ী নোবেল গ্রেফতার

BN DESK
02 September 2026, 08:03 AM পড়তে ১ মিনিট
বগুড়ায় ৭ কোটি টাকা ঋণ খেলাপি মামলায় ব্যবসায়ী নোবেল গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৭ কোটি টাকা ঋণ খেলাপী মামলায় ইফতেখার মুনিম নোবেল (৩৮) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় শিবগঞ্জ থানার পুলিশ বগুড়া শহরের মালগ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি মো: শাহীনুজ্জামান বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বড়গোলা শাখা বগুড়ার ৩ মামলায় পুলিশ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় বাজারের তেল, চিনি, সার ও কিটনাশক ব্যবসায়ী এফ.কে.এম ইফতেখার মুনিম নোবেল (৩৮)কে গ্রেফতার করা হয়েছে।

নোবেল মহাস্থানের মেসার্স এসকে ট্রেডার্সের স্বত্বাধিকারী ও শহরের মালগ্রাম প্রাইমারী স্কুল লেনের মৃত আব্দুস সবুরের ছেলে।গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল শহরের মালগ্রামের বাসা থেকে তাকে গ্রেফতার করে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বড়গোলা শাখা বগুড়ার ম্যানেজার তৌহিদ রেজা জানান,২০১০ সালে ঋণ গ্রহণকারী নোবেল প্রায় ৭ কোটি টাকা ঋণ খেলাপী হয়। পরে ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে মামলা দায়ের করে।  মামলার আসামি হিসাবে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ায় ৭ কোটি টাকা ঋণ খেলাপি মামলায় ব্যবসায়ী নোবেল গ্রেফতার

B
BN DESK | 26 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার