Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া আজিজুল হক কলেজে অধ্যক্ষের কক্ষ অবরোধ করে ডিগ্রির শিক্ষার্থীদের বিক্ষোভ

BN DESK
08 October 2025, 02:18 PM পড়তে ১ মিনিট
বগুড়া আজিজুল হক কলেজে অধ্যক্ষের কক্ষ অবরোধ করে ডিগ্রির শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : পৃথক শ্রেণি কক্ষের দাবিতে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ডিগ্রি শ্রেণির শিক্ষার্থীরা আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় অধ্যক্ষের কক্ষ অবরোধ করে রাখেন। অবরোধ চলাকালে শিক্ষার্থীরা স্লোগান দেন “শিক্ষার জন্য লড়ছি ভাই, ডিগ্রি শ্রেণির আলাদা রুম চাই।” তারা অবিলম্বে ডিগ্রি পাস কোর্সের জন্য আলাদা ক্লাসরুম বরাদ্দের দাবি জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থীরা অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছে। কলেজে পর্যাপ্ত শ্রেণিকক্ষ থাকা সত্ত্বেও তাদের জন্য আলাদা রুম বরাদ্দ করা হয়নি। এতে নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা মর্যাদাহানি বোধ করছেন।

প্রথমে একদফা অর্থাৎ শুধুমাত্র আলাদা শ্রেণিকক্ষের দাবি তুললেও পরবর্তীতে ডিগ্রি শ্রেণির শিক্ষার্থীরা ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো ডিগ্রির চারটি বিভাগ (বি.এ, বি.এস.এস, বি.এস.সি ও বি.বি.এস) এর জন্য আলাদা চারটি শ্রেণিকক্ষ বরাদ্দ, পাঁচ সদস্যের কমিটি গঠন করে একজনকে ডিগ্রি পাস কোর্সের প্রধান ও চারজন শিক্ষককে চার বিভাগের দায়িত্ব প্রদান, ডিগ্রি অফিসের অবকাঠামো সংস্কার, শিক্ষার্থীদের জন্য সুশৃঙ্খল ও সম্মানজনক শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, শিক্ষক কমিটিতে ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্তি এবং কলেজের খেলাধুলাসহ সব ইভেন্টে ডিগ্রি বিভাগের অংশগ্রহণ নিশ্চিতকরণ। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ শওকত আলম মীরের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া আজিজুল হক কলেজে অধ্যক্ষের কক্ষ অবরোধ করে ডিগ্রির শিক্ষার্থীদের বিক্ষোভ

B
BN DESK | 18 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার