Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া আদমদীঘিতে হ্যাচারি মালিকের কারাদন্ড ও অপর হ্যাচারি সিলগালা

BN DESK
10 October 2025, 12:09 PM পড়তে ১ মিনিট
বগুড়া আদমদীঘিতে হ্যাচারি মালিকের কারাদন্ড ও অপর হ্যাচারি সিলগালা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে লাইসেন্স বিহীন হ্যাচারি ব্যবসা চালানোর অভিযোগে কুদ্দুস আলী খান (৫৩) নামে এক হ্যাচারি মালিককে অর্থদন্ডসহ বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করার অপরাধে ইমরুল সাহা নামে আরেক ব্যক্তির হ্যাচারি সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। গতকাল বৃহস্পতিবার বিকেলে যৌথবাহিনীর অভিযানে ডহরপুর হ্যাচারি মালিককে কারাদন্ড ও তালসন পালপাড়া ইমরুল সাহার হ্যচারি সিলগালা করা হয়।

দন্ডপ্রাপ্ত কুদ্দুস আলী খান আদমদীঘি উপজেলা ডহরপুর গ্রামের সোলেমান আলী খানের ছেলে। অভিযানে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম অনন্যার নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল আদমদীঘি সদরের ডহরপুর গ্রামে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় লাইসেন্স বিহীন হ্যাচারি ব্যবসা চালানোর অপরাধে হ্যাচারি মালিক কুদ্দুস আলী খানের ৫ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ লাখ টাকাসহ এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট  নিশাত আনজুম অনন্যা।

এ ছাড়া নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করার অপরাধে তালশন পালপাড়ার ইমরুল সাহার হ্যাচারী সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত। থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, দন্ডপ্রাপ্ত কুদ্দুস আলী খানকে ওইদিন জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া আদমদীঘিতে হ্যাচারি মালিকের কারাদন্ড ও অপর হ্যাচারি সিলগালা

B
BN DESK | 15 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার