Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া আদমদীঘির সান্তাহার স্টেশনে ট্রেনের বগি থেকে মাদকদ্রব্যসহ একজন গ্রেফতার 

BN DESK
04 September 2026, 06:39 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি ও সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরা থেকে মামুন হোসেন নামের এক মাদককারবারিকে নেশাজাতীয় ইনজেকশন ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। গত রোববার বিকেলে সান্তাহার রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরা থেকে তাকে গ্রেফতার ও তার কাছ থেকে ২০ পিস ইনজেকশন ও ২০ পিস ট্যাপেন্টডল ট্যাবলেট উদ্ধার করা হয়। মামুন হোসেন নওগাঁ সদরের পার-নওগাঁ এলাকার মৃত আব্দুল অজিজের ছেলে। 

সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে সান্তাহার স্টেশনে রাজশাহীগামী বাংলাবান্ধা নামক আন্তঃনগর ট্রেনটি দাঁড়িয়ে ছিল। এসময় পুলিশ দাঁড়িয়ে থাকা ওই ট্রেনের কামরা তল্লাশিকালে যাত্রীবেশে থাকা মামুন হোসেন নামের ওই মাদককারবারিকে আটক ও তার দেহ তল্লাশি করে ২০ পিস ইনজেকশন ও ২০ পিস ট্যাপেন্টডল ট্যাবলেট উদ্ধার করে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। 

 

 

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া আদমদীঘির সান্তাহার স্টেশনে ট্রেনের বগি থেকে মাদকদ্রব্যসহ একজন গ্রেফতার 

B
BN DESK | 19 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার