Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া ও জয়পুরহাট আমার নিজের বাড়ি : এমপি সুরাইয়া জেরিন রনি

BN DESK
16 May 2026, 03:18 AM পড়তে ১ মিনিট

জয়পুরহাট প্রতিনিধি : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (জয়পুরহাট-বগুড়া) সুরাইয়া জেরিন রনি বলেছেন, ‘আমি জয়পুরহাট ও বগুড়া উভয় জেলাকেই নিজের বাড়ি মনে করি এবং সমান গুরুত্ব দিই। উন্নয়নের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হবে না।

আমি সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।’ গতকাল বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়পুরহাট প্রেসক্লাব সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব প্রমুখ।

আরও বক্তব্য রাখেন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম কাদির, সহ সভাপতি মিজানুর রহমান মিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আব্দুল আলীম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া ও জয়পুরহাট আমার নিজের বাড়ি : এমপি সুরাইয়া জেরিন রনি

B
BN DESK | 16 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার