Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া কাহালু’র ২০টি গ্রামের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন ইউএনও

BN DESK
10 October 2025, 06:29 PM পড়তে ১ মিনিট
বগুড়া কাহালু’র ২০টি গ্রামের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন ইউএনও

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলার দক্ষিণ এলাকার মহেশপুর, মহনাবাণীসহ প্রায় ২০টি গ্রামের মাঠের পানি গতকাল মঙ্গলবার নিস্কাশনের ব্যবস্থা করে দিয়েছেন উপজেলা প্রশাসন। এর আগে গত শনিবার মাঠের পানি নিস্কাশনের দাবিতে উপজেলার মহেশপুর গ্রাম এলাকার কৃষকগণ কাহালু-মালঞ্চা সড়কের ওপর গাছের ডাল দিয়ে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে।

সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে কৃষকদের শান্ত করে দ্রুত পানি নিস্কাশন করে দেয়ার আশ্বাস দিলে কৃষকেরা তাদের অবরোধ তুলে নেয়। গতকাল মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হাবীব সরাসরি মহেশপুর গ্রামে গিয়ে উপস্থিত থেকে কাহালু-মালঞ্চা সড়কের পাশ দিয়ে যাওয়া (জেলা পরিষদের) খালের বিভিন্ন স্থানে অবৈধভাবে ভরাট করা খালের মাটি এস্কেভেটর মেশিনের মাধ্যমে অপসারনের ব্যবস্থা নিলে মাঠের পানি নিস্কাশনের পথ সচল হয়ে যায়।

এলাকা: বগুড়া কাহালু
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া কাহালু’র ২০টি গ্রামের মাঠের পানি নিস্কাশনের ব্যবস্থা করে দিলেন ইউএনও

B
BN DESK | 13 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার