Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া গাবতলীতে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

BN DESK
05 September 2026, 02:45 AM পড়তে ১ মিনিট
বগুড়া গাবতলীতে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে বৃহস্পতিবার দুপুরে ডাঙ্গার বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কন্যা শিশু   মৃত্যু বরণ করেছে। স্থানীয়রা লাশ দু’টি উদ্ধার করে ।

জানাগেছে,  উপজেলার কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামের প্রতিবন্ধী মামুন মিয়ার কন্যা প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী নেশা (১০) ও আব্দুল্লাহেল কাফী পল্টুর কন্যা  দ্বিতীয়  শ্রেণীর শিক্ষার্থী প্রত্যাশা (১১) দুপুর সাড়ে ১২টায়  বাড়ির পাশে ডাঙ্গার বিলে গোসল করতে নামে । সাতাঁর না জানায় বিলের পানিতে গোসলের একপর্যায়ে ডুবে মারা যায় তারা ।  স্থানীয় পথচারীরা বাচ্চা দুটির ভাসমান লাশ উদ্ধার করে। তাদের দু’জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাচ্চা দুটির লাশ এক নজর দেখার জন্য এলাকাবাসী  তাদের বাড়িতে ভিড় জমায়। গাবতলী মডেল থানার এসআই আব্দুল কদ্দুস ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

 

 

 

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া গাবতলীতে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু

B
BN DESK | 10 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার