Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া জেলার দুপচাঁচিয়ার ধাপসুলতানগঞ্জ হাটে এবার পশুর দাম গতবারের চেয়ে বেশি

BN DESK
15 May 2026, 01:27 AM পড়তে ১ মিনিট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলা সদরের ধাপসুলতানগঞ্জ হাটে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট জমে উঠছে। বৃহস্পতিবার কোরবানির এই হাটে পশুর দাম গতবারের চেয়ে এবার তুলনামূলক বেশি। 

গতকাল সরজমিনে হাটে গিয়ে দেখা গেছে, খামারিরা একটু ভালো দামের আশায় কোরবানির এই হাটে গরু, ছাগল আমদানি করছে। গরুর হাটটি নির্ধারিত স্থান ছেড়ে ধানপট্টি-সাইকেলপট্টি বিশাল এলাকাজুড়ে বসেছে। কোরবানির এই হাটকে ঘিরে উৎসবের আমেজও বিরাজ করছে। হাটে পাইকারদের উপস্থিতি ছিল অনেক বেশি। তেমনি সাধারণ ক্রেতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তবে গরু ছাগলের দাম অনেকটা বেশি হওয়ায় পাইকারসহ ক্রেতারাও হতাশায় পড়েছেন। অনেক ক্রেতাকে আগামী হাটের অপেক্ষায় ফিরে যেতেও দেখা গেছে।

গো-খাদ্যের চড়া দামের কারণে খরচ বেশি হওয়ায় খামারিরা গরু-ছাগলের দামও বেশি চাচ্ছেন। এরই মাঝে অনেক পাইকার তাদের পছন্দনীয় গরু কিনে বিকেলের পর হাট থেকে তাদের কেনা গরু ট্রাকে করে রাজধানী ঢাকাসহ চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দিয়েছেন। আবার আরো একটু লাভের আশায় বিকেলে অনেককেই তাদের গরু, ছাগল বাড়ি নিয়ে গেছেন। 
এ ব্যাপারে গরু বিক্রেতা উপজেলা সদরের ডিমশহর গ্রামের ইব্রাহিম আলী, কাহালু লক্ষিপুরের আব্দুল মোমিন, শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জের আব্দুর রাজ্জাকসহ অনেকে জানান, কোরবানির এখনো দেরি রয়েছে। 

আগামী বৃহস্পতিবার ধাপসুলতানগঞ্জে আরো একটি বড় হাট হাটবারসহ রোববার দু’টো হাটবার রয়েছে। তাই হাটে তুলনামূলক গরু-ছাগল আমদানি কম হয়েছে। ফলে এই হাটে গরু-ছাগলের দাম গতবারের চেয়ে তুলনামূলক অনেকটা বেশি। 

ক্রেতা উপজেলার চামরুল আটগ্রামের মেহেদী হাসান জানান, এই হাটে গরু-ছাগলের দাম অনেকটা বেশি। সামনে বৃহস্পতিবার বৃহৎ হাটসহ রোববার আরো দু’টি হাটে গরু-ছাগল আমদানি বেশি হবে। তখন কোরবানির গরু-ছাগল এর দাম কমসহ সাধ্যের মধ্যে হবে এমনটি আশাও করছেন। 

এদিকে চলতি বছরে হাটটি ইজারা না হওয়ায় পৌরসভা খাস কালেকশনের মাধ্যমে খাজনা আদায় করছে। গতকাল বৃহস্পতিবার পৌরসভা হিসাবরক্ষণ কর্মকর্তা দেওয়ান আহসানুর রাশেদ জানান, পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের দিক নির্দেশনায় কোরবানির এই হাটে নিরাপত্তা রক্ষার্থে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা পর্যায়ক্রমে হাটে অবস্থান করছেন। পাইকারদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।        

 

 

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া জেলার দুপচাঁচিয়ার ধাপসুলতানগঞ্জ হাটে এবার পশুর দাম গতবারের চেয়ে বেশি

B
BN DESK | 15 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার