Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন জাকির 

BN DESK
04 September 2026, 03:37 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। পরে বগুড়া জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, জেলা বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এড. মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা এবং জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র সহসভাপতি আহসানুল তৈয়ব জাকির সোনাতলা উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এছাড়া তিনি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং সোনাতলা উপজেলা বিএনপি’র চারবারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক জীবনের পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থাতেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সোনাতলা পৌরসভার সাবেক প্রশাসক এবং সোনাতলা উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। তবে পরে বর্তমান সংসদ সদস্য কাজী রফিকুলকে দলীয় চূড়ান্ত মনোনয়ন দেওয়া হলে দলের সিদ্ধান্ত মেনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন জাকির 

B
BN DESK | 17 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার