Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন জাকির

BN DESK
04 September 2026, 03:36 PM পড়তে ১ মিনিট

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপি’র সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির।

আজ রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার এক প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, বগুড়া জেলার সোনাতলা উপজেলার নতুন বন্দরের মৃত একেএম জালাল উদ্দিন আকন্দের ছেলে ও জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপি’র সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকিরকে স্থানীয় সরকার বিভাগ বগুড়া জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন।

আজ রোববার (১৫ মার্চ) সন্ধ্যার পর এই সংবাদ ছড়িয়ে পড়লে বগুড়ার সোনাতলায় দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ জনতার মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এমনকি তাৎক্ষণিক উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া জেলা পরিষদের প্রশাসক হলেন জাকির

B
BN DESK | 16 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার