Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, মোহন আহ্বায়ক, সুজন সদস্য সচিব

BN DESK
04 September 2026, 02:29 AM পড়তে ১ মিনিট

ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মোহন আখন্দকে আহ্বায়ক এবং যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজনকে সদস্য সচিব নির্বাচিত করে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার রাতে বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সভায় সংগঠনের নতুন এই পরিচালনা পরিষদ গঠন করা হয়।

বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ এবং টেলিভিশন সাংবাদিকরা এই সভায় অংশ নেন।

সভায় সর্বসম্মতিক্রমে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মোহন আখন্দকে আহবায়ক ও যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেরুল সুজনকে সদস্য সচিব করে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটির সদস্যরা হলেন-বাংলা টিভি’র ব্যুরো প্রধান তানভীর আলম রিমন, একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান এসএম আবু সাঈদ, এনটিভি’র জেলা প্রতিনিধি আতিকুর রহমান সোহাগ, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি সুমন সরদার এবং গাজী টেলিভিশনের বগুড়া প্রতিনিধি মাহবুবা পারভীন লুনা।

সভায় সিদ্ধান্ত হয়, সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক বগুড়ায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠনে অন্তর্ভুক্ত করে এবং পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ নির্বাচনের আয়োজন করবে আহ্বায়ক কমিটি।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, মোহন আহ্বায়ক, সুজন সদস্য সচিব

B
BN DESK | 10 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার