Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া নন্দীগ্রামের সংঘর্ষের ঘটনায় জামায়াত প্রার্থীর পাল্টা সংবাদ সম্মেলন

BN DESK
10 February 2026, 09:08 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়ার নন্দীগ্রামে জামায়াত-বিএনপি নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা তুলে ধরে এবং বিএনপি’র সংবাদ সম্মেলনের পাল্টা সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া প্রেস ক্লাবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ এই সংবাদ সম্মেলন করেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, ৯ ফেব্রুয়ারি ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর গ্রামে চোখ হারানো জুলাইযোদ্ধা আব্দুল্লাহ হেল গলিব ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা শেষে ফেরার পথে স্থানীয় বিএনপি নেতা লুৎফর মেম্বারে নেতৃত্বে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

এছাড়া একই দিনে থালতামাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকের কর্মী ফারুক হোসেন তার প্রচারণা কার্যক্রম চালানোকালে বিএনপি’র মাসুদের নেতৃত্বে তাকে বেধরক মারধর এবং মাসুদের বাড়িতে বেঁধে রাখা হয়। পরে বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হলে তারা দ্রুত কোন ব্যবস্থা না নেয়ায় এলাকায় খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা তাকে উদ্ধার করতে যায়। এসময় মাসুদ বাহিনী আবারো হামলা চালায়, এতে বেশকিছু কর্মী গুরুতর আহত হন বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, থালতামাঝগ্রাম এলাকাসহ বিভিন্ন এলাকায় অনেক অস্ত্রধারী আছে, যারা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আছে যাদের গ্রেফতার করা হচ্ছে না। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। একজন পিস্তলসহ গ্রেফতার হয়েছে। কিন্তু আরও অস্ত্রধারী রয়েছে। নির্বাচনি সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সকলকে গ্রেফতার করা দরকার। তিনি বলেন, আমাদের নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড দরকার।

আমরা এই নির্বাচনি এলাকায় কোন সহিংসতা চাই না। এ ব্যাপারে আমরা দুই প্রার্থী প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু এই ঘটনা দুঃখজনক। আমাদের একজন জুলাইযোদ্ধা আহত হয়েছেন, যা কাম্য নয়। প্রশাসনের প্রতি তিনি বলেন, দ্রুত এ ঘটনায় জড়িতদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আমারা কোন মারামারি, হানাহানি চাই না, নতুন রাজনীতির সংস্কৃতি চাই, আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। আমাদের রাজনীতি ক্ষমার রাজনীতি, আমাদের রাজনীতি ভালোবাসার রাজনীতি।

সংবাদ সম্মেলনে জুলাইযোদ্ধা আব্দুল্লাহ হেল গালিব বলেন, জুলাই আন্দোলনে আমি ডান চোখ হারিয়েছি। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা শেষ করে একা মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ভুস্কর গ্রামে বিএনপি’র প্রচার মিছিল চলছিল। সেই মিছিল পার হওয়ার সময় পেছন থেকে হামলা চালিয়ে আমাকে মারপিট করা হয়।

সংবাদ সম্মেলনে বগুড়া শহর জামায়াতের সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী আবিদুর রহমান সোহেল, শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জামায়াত নেতা আব্দুল হাকিম, আজগর আলী, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, আব্দুল কাদের, শিবির সভাপতি হাবিবুল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া নন্দীগ্রামের সংঘর্ষের ঘটনায় জামায়াত প্রার্থীর পাল্টা সংবাদ সম্মেলন

B
BN DESK | 10 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার