Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার নন্দীগ্রামে শহিদ সোহেলের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

BN DESK
04 September 2026, 07:32 AM পড়তে ১ মিনিট
বগুড়ার নন্দীগ্রামে শহিদ সোহেলের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বগুড়ার নন্দীগ্রামে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদ সোহেল রানার প্রতি শ্রদ্ধা নিবদেন করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর গ্রামে শহিদ সোহেল রানার কবরে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু।

এসময় সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী দাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, থানার অফিসার ইনচার্জ মোজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, মহিলাবিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু, সমবায় কর্মকর্তা ঝরণা রানী দেবনাথ, স্থানীয় ইউপি চেয়ার‌্যান আবুল কালাম আজাদ ও শহিদ সোহেলের বাবাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার নন্দীগ্রামে শহিদ সোহেলের কবরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা

B
BN DESK | 05 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার