Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া পাথর বোঝাই ট্রাকে মিলল ১০ কেজি গাঁজা গ্রেফতার ২

BN DESK
02 September 2026, 12:22 PM পড়তে ১ মিনিট
বগুড়া পাথর বোঝাই ট্রাকে মিলল ১০ কেজি গাঁজা গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার : ডিবি বগুড়ার মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা ও ১টি ট্রাক উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ডিবির ওসি মো: ইকবাল বাহার জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে ডিবি বগুড়ার একটি টিম শাজাহানপুর উপজেলার বনানী বাইপাস মোড় সংলগ্ন বিটিসিএল অফিসের সামনে বগুড়া টু ঢাকাগামী মহাসড়কে পাথরভর্তি একটি ট্রাক আটক করা হয়।

এরপর ওই ট্রাকে তল্লাশি করে পাথরের ভিতরে একটি কাপড়ের বস্তায় লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজাসহ ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুড়িগ্রামের হীরারকুঠি গ্রামের মো: সুলতানের ছেলে ট্রাক চালক মোঃ শমসের আলী (৩৫) ও একই জেলার - শিংগিরভিটা  গ্রামের মৃত আহাতাব আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩৮)কে গ্রেফতার করা হয়।

এরপর তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় যে.দীর্ঘদিন ঘরে তারা গাঁজা একস্থান থেকে অন্যস্থানে সরবরাহ করে আসছিল। এই আসামিদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া পাথর বোঝাই ট্রাকে মিলল ১০ কেজি গাঁজা গ্রেফতার ২

B
BN DESK | 29 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার