Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া পৌরপার্কে যুবক ছুরিকাহত

BN DESK
04 September 2026, 03:53 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের পৌর পার্ক এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুন (২০) নামে এক যুবক আহত হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। আহত মুন সদর উপজেলার সাবগ্রাম এলাকার আব্দুস সামাদের ছেলে।

স্বজনরা জানান, আজ রোববার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের পৌরপার্ক এলাকায় মুন একদল দুর্বৃত্তের কবলে পড়েন। এসময় তারা তাকে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। এরপর তাকে স্থানীয় জনগণ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়।

এ ব্যাপারে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আনাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে আজ রোববার (২৯ মার্চ) রাত ৯টা পর্যন্ত থানায় আহত মুনের স্বজনদের পক্ষে কেউ মামলা করেনি। মামলা দায়ের করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া পৌরপার্কে যুবক ছুরিকাহত

B
BN DESK | 30 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার