Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া প্রেসক্লাব নির্বাচনে রানু সভাপতি ও কালাম সম্পাদক নির্বাচিত

BN DESK
10 October 2025, 01:50 AM পড়তে ১ মিনিট
বগুড়া প্রেসক্লাব নির্বাচনে রানু সভাপতি ও কালাম সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার : বগুড়া প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (২৮ জুন) উৎসবমূখর পরিবেশে ভোট প্রদান করেন ক্লাবের সদস্যরা। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে ভোট গণনা করেন নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচনে মোট ১৬৮ জন ভোটারের মধ্যে ১৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে সহ সভাপতি পদে রাহাত আহম্মেদ রিটু( ৯০), মীর সাজ্জাদ আলী সন্তোষ (৬৩), মীর্জা সেলিম রেজা (৬০)। সাধারণ সম্পাদক পদে কালাম আজাদ ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সবুর শাহ লোটাস পেয়েছেন ৭১ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তোফাজ্জল হোসেন (৮৩) ও সাইফুল ইসলাম (৭৯)। কোষাধ্যক্ষ পদে তানভীর আলম রিমন (৮৪), দপ্তর সম্পাদক পদে রেজাউল হক বাবু (৮৯) নির্বাচিত হয়েছেন। সাহিত্য ও সাংস্কৃতিক পদে শেখ সাহেদ (৮৬), ক্রীড়া সম্পাদক পদে আব্দুর রহিম (৭৮) এবং পাঠাগার সম্পাদক পদে জাফর আহম্মেদ মিলন (৮৫) নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে মহসিন আলী রাজু (৮৮), এ্যাডভোকেট আব্দুল মান্নান (৮৪) , আব্দুর রহিম বগরা (৮২), শামীম আহমেদ (৭৯), জহুরুল ইসলাম (৭৪), শাহ আলম শেখ মুক্তার (৬৯), সাহেদুজ্জামান সিরাজ বিজয় ও, গোলজার হোসেন মিটু (৬৮) ভোট করে পেয়েছেন। হারুন উর রশীদ তালুকদার (৬২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এদিকে প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি আশা প্রকাশ করে বলেন নব নির্বাচিত কমিটি বগুড়া প্রেসক্লাবকে আরও এগিয়ে নিবে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া প্রেসক্লাব নির্বাচনে রানু সভাপতি ও কালাম সম্পাদক নির্বাচিত

B
BN DESK | 28 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার