Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে নির্বাচনে রহিম সভাপতি আরিফ সম্পাদক নির্বাচিত

BN DESK
05 September 2026, 08:15 PM পড়তে ১ মিনিট
বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে নির্বাচনে রহিম সভাপতি আরিফ সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার : বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দ্বি বার্ষিক নির্বাচনের সভাপতি পদে আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক পদে কাওছার উল্লাহ আরিফ নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন যথাক্রমে মোমিন রশিদ সাইন ও সাইফুল ইসলাম।

আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ২ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ৭ টি পদের মধ্যে ৪ টি পদে ভোট গ্রহণ করা হয়েছে। বাকি ৩টি পদে একক প্রার্থী হওয়ায় বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়া অপর দুই প্রার্থী হলেন সহ সভাপতি পদে লতিফুল আব্দুল লতিফ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে আল মুমিন।

এ নির্বাচনে ২৫ জন সদস্য সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হলেন কোষাধ্যক্ষ পদে মামুনুর রশিদ মামুন, প্রদর্শনী সম্পাদক জাফর আহম্মেদ মিলন এবং কার্যনির্বাহী সদস্য মোঃ সাবু ইসলাম।

নির্বাচন পরিচালনা কমিটি ২০২৪ এর চেয়ারম্যান আসাফ উদ দৌলা ডিউক ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। তাকে সহযোগিতা করেন নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গীত রায় বাপ্পী ও আব্দুস সালাম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে নির্বাচনে রহিম সভাপতি আরিফ সম্পাদক নির্বাচিত

B
BN DESK | 24 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার