Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া মহানগর জামায়াতের যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

BN DESK
16 May 2026, 04:27 AM পড়তে ১ মিনিট

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার যুব দায়িত্বশীল সমাবেশ গতকাল বৃহস্পতিবার রাতে বগুড়ার কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় সভাপতি এহসানুল মাহবুব জুবায়ের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল ও সেক্রেটারি অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক।

বগুড়া মহানগর যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুল হাদী শফিকের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, মাওলানা আব্দুল হামিদ বেগ, এড. আল আমিন, এড. শাহীন মিয়া, এড. নুরুল ইসলাম আকন্দ, মানব সম্পদ সম্পাদক সেলিম রেজা, শ্রমিক নেতা আজগর আলী, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, নিজাম উদ্দিন।

সমাবেশে প্রধান অতিথি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের যুব সমাজ এগিয়ে না আসলে ফ্যাসিষ্টের পতন হতো না। যুব শক্তি ঝাঁপিয়ে পড়ার কারনে সকল অপশক্তি উৎখাত হয়ে গেছে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা হবে শহীদের রক্তের সাথে বেইমানী করা। সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে মুখে বললেও বাস্তবে কোন অগ্রগতি নেই। যুব শক্তি জেগে থাকলেই সরকার জুলাই সনদ মানতে বাধ্য হবে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া মহানগর জামায়াতের যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

B
BN DESK | 16 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার