Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া মহিলা ডিগ্রি কলেজে পরিচিতি সভায় সাবেক এমপি লালু

BN DESK
04 September 2026, 08:54 AM পড়তে ১ মিনিট
বগুড়া মহিলা ডিগ্রি কলেজে পরিচিতি সভায় সাবেক এমপি লালু

বিএনপির চেয়ারপার্সান উপদেষ্টা সাবেক এমপি ও কলেজের গভর্নিং বডির পৃষ্ঠপোষক ও দাতা সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু আজ শনিবার (২৬ জুলাই) বগুড়া মহিলা ডিগ্রি কলেজে গভর্নিং বডির প্রথম সভা ও পরিচিতি শেষে শিক্ষকদের সঙ্গে মত-বিনিময় করেছেন।

কলেজের গভর্নিং বডির সভাপতি কৃষিবিদ মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং অধ্যক্ষ মোঃ মোকাব্বর হোসেন প্রাং এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সদস্য মেহেদী হাসান পাঠান, রাজাদুল হক, আকতারুজ্জামান সরকার, মাওঃ আব্দুল কাদের, মিনারুল ইসলাম, মোসলেমা খাতুন, নূরজাহান আকতার, তাহেরা বেগম, জহুরুল ইসলাম সরকার, রশিদুল ইসলাম, ডাঃ হাবিবুর রহমান রতন প্রমুখ। এর আগে প্রধান অতিথি সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালুকে কলেজের পক্ষে থেকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন। এসময় উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্নিং বডির সকল সদস্য ও শিক্ষকবৃন্দ। এরপর প্রধান অতিথি সাবেক এমপি লালু অত্র কলেজের গভর্নিং বডির সকল সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া মহিলা ডিগ্রি কলেজে পরিচিতি সভায় সাবেক এমপি লালু

B
BN DESK | 26 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার