Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিঠু গ্রেফতার

BN DESK
05 September 2026, 07:00 PM পড়তে ১ মিনিট
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিঠু গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ার চাঞ্চল্যকর শরিফ ও রুমন হত্যাকাণ্ডের ঘটনায় বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠুকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। 

এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকা সন্দেহে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে র‌্যাব হেফাজতে নেয়া হয়। পরে সৈয়দ কবির আহমেদ মিঠুকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হলে ওই মামলায় আজ বুধবার (১৯ জুন) তাকে গ্রেফতার দেখানো হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে মিঠু আদালতে সোপর্দ করে র‌্যাব-১২’র সদস্যরা। র‌্যাব-১২ বগুড়ার অধিনায়ক (পুলিশ সুপার) মীর মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সৈয়দ কবির আহমেদ মিঠু বগুড়ার উপশহর গোয়ালগাড়ি এলাকার সৈয়দ আকিল আহম্মেদের ছেলে। এছাড়া এই ঘটনায় তার ছোট ভাই বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সৈয়দ সার্জিল আহমেদ টিপু ও বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর শাহ মো. মেহেদী হাসান হিমুসহ ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিঠু গ্রেফতার

B
BN DESK | 19 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার