Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া শহরের ২০নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী বাদশার গণসংযোগ

BN DESK
04 September 2026, 03:46 PM পড়তে ১ মিনিট

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে জোর প্রচারণায় নেমেছেন ধানের শীষের প্রার্থী জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন তিনি। এরই ধারাবাহিকতায় শনিবার (২৮ মার্চ) সকালে শহরের ২০নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় রেজাউল করিম বাদশার নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগ করেন।

প্রচারণাকালে রেজাউল করিম বাদশা বলেন, তিনি নির্বাচিত হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বগুড়ার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং জনদুর্ভোগ লাঘবে কাজ করবেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে পাশে থাকার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী ছালাম, ২০নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাবেক কাউন্সিলর রোস্তম আলী, জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি সোহরাব হোসেন লাইজু, গাবতলী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, ২০ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল খালেক, শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহারিয়ার গোর্কি, শহর বিএনপি’র অর্থবিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক বিদ্যুৎ, প্রচার সম্পাদক আব্দুল কাদের মোল্লা, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এস এ হেলাল, সাংগঠনিক সম্পাদক আয়নাল হক মানিক প্রমুখ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া শহরের ২০নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী বাদশার গণসংযোগ

B
BN DESK | 29 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার