Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া শহরে দাঁড়িপাল্লার প্রার্থী সোহেলের গণসংযোগ

BN DESK
03 April 2026, 04:13 AM পড়তে ১ মিনিট

বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনভর বগুড়া শহরের ফুলবাড়ী মুগলিশপুর, বৃন্দাবনপাড়া, আটাপাড়া এলাকায় গণসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াত নেতা উপাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম, অধ্যাপক নাসির উদ্দিন, শহর জামায়াতের প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ডা. আবু বক্কর সিদ্দিক, নামিরুল হক জার্জিস, মাওলানা হিফজুল বারী প্রমুখ।

এসময় অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, সন্ত্রাস চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিন। কথা দিচ্ছি আমি সব সময় আপনাদের পাশে থাকবো। আমি বাইর থেকে আসিনি, আমি এ শহরে বড় হয়েছি, লেখাপড়া করেছি। বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে প্রসঙ্গে তিনি বলেন, আজও শাখারিয়ায় মহিলা কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলা-মামলা চালিয়ে নির্বাচনি পরিবেশ নষ্ট করা যাবে না। নির্বাচনে বিজয় হবেই ইনশাআল্লাহ। এ বিষয়ে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এর আগে সকালে ১৮নং ওয়ার্ডের ফুলবাড়ী দক্ষিণপাড়া, মুগলেশপুর এলাকার গণসংযোগ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন-১৮ নং ওয়ার্ডের কেয়ারটেকার অধ্যাপক আব্দুর রাজ্জাক, এড. শফিকুর রহমান শফি, ইব্রাহিম হোসেন, হাফেজ মাওলানা ইউসুফ আলী, আরিফুল ইসলাম শুভ, সরোয়ার হোসেন, আব্দুল জলিল, শ্রমিক নেতা সবুজ, স্বপন প্রমুখ। 

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া শহরে দাঁড়িপাল্লার প্রার্থী সোহেলের গণসংযোগ

B
BN DESK | 03 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার