Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া শহরে যাত্রীবেশে পত্রিকা বিক্রেতার অটোরিকশা ছিনতাই

BN DESK
09 March 2026, 03:34 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের করমজা গ্রামের ষাটোর্ধ্ব পত্রিকা বিক্রেতা কলিম উদ্দিন কলিকে মারপিট ও অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা তার চলাচলের একমাত্র বাহন অটোরিকশা এবং টাকা ছিনতাই করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাতে।

জানা গেছে, ওই পত্রিকা বিক্রেতা কলি পত্রিকা বিক্রির পাশাপাশি রিকশা চালান। গতকাল শনিবার সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বগুড়া শহরে রাত্রীকালীন অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এরপর সকাল থেকে সোনাতলা উপজেলার সৈয়দ আহমদ কলেজ, সুখানপুকুর, হাটকরমজা, চরপাড়া, পাকুল্লা, ভেলুরপাড়া এলাকায় বিকেল পর্যন্ত পত্রিকা বিক্রি করেন।

এভাবে তিনি প্রতিদিন সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত অটোরিকশার যাত্রী পরিবহন করে ১০ সদস্যের সংসার চালান। গতকাল শনিবার ভোররাতে বগুড়া শহরের সাতমাথা থেকে তিন ছিনতাইকারী যাত্রী সেজে তার অটোরিকশাযোগে শহরের মালগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়।

অটোরিকশাটি শহীদ চাঁন্দু স্টেডিয়ামের পাশ দিয়ে মালগ্রামের দিকে যাওয়ার সময় ছিনতাইকারীরা পিছন থেকে অটোচালককে জাপটে ধরে হাত-পা বেঁধে মাটিতে ফেলে অটোরিকশা, মোবাইল ফোন ও টাকা নিয়ে চলে যায়।

এ ব্যাপারে সদর থানার ওসি মো: মুনিরুল ইসলাম এবিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া শহরে যাত্রীবেশে পত্রিকা বিক্রেতার অটোরিকশা ছিনতাই

B
BN DESK | 09 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার