Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া শহরে যুবক ছুরিকাহত

BN DESK
12 February 2026, 10:55 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের রেলওয়ে সুইপার কলোনী এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে শ্রী সুনীল (২৩) গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সুনীল শহরের রেলওয়ে সুইপার কলোনী এলাকার কালোয়ার এর ছেলে।

স্থানীয়রা জানায়, পূর্ব ঘটনার জের ধরে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বগুড়া স্টেশন রোডে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে দুর্বৃত্তরা সুনীলকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। কিন্তু তার অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া শহরে যুবক ছুরিকাহত

B
BN DESK | 12 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার