Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া শহর জামায়াতের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

BN DESK
04 September 2026, 08:09 AM পড়তে ১ মিনিট
বগুড়া শহর জামায়াতের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

বগুড়া শহর জামায়াতের উদ্যোগে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে বগুড়া পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ফুটবল দলের কর্মকর্তাদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল দলীয় কার্যালয়ে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিন, শহর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন, যুব ও ক্রীড়া বিভাগের সহ-সভাপতি এনামুল হক রানা, সেক্রেটারি আব্দুল হাদী সফিক, অফিস ও প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ, নির্বাহী সদস্য মোস্তফা মোঘল, আবু সুফিয়ান পলাশ, সরিফুল ইসলাম সোহেল, আব্দুল আজিজ প্রমুখ।

উল্লেখ্য, বগুড়া শহর জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে আগামী ২২ আগস্ট শুক্রবার থেকে ৪০টি দলের অংশগ্রহণে ‘আবিদুর রহমান সোহেল ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ শুরু হচ্ছে। দলগুলো পাঁচটি জোনে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে। চারটি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভেন্যুর জন্য দু’টি করে ফুটবল, দু’টি গোলবারের নেট, একটি করে পাম্পারসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া শহর জামায়াতের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

B
BN DESK | 19 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার