Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া শহর জামায়াতের উদ্যোগে ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল

BN DESK
04 September 2026, 03:41 PM পড়তে ১ মিনিট

বগুড়া শহর জামায়াতের উদ্যোগে আজ রোববার (১৫ মার্চ) নবাববাড়ী সড়কস্থ জামায়াতের শহর কার্যালয়ের আশপাশের এলাকাবাসী ও ব্যবসায়ীদের সম্মানে বগুড়া আইন কলেজ মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শহর আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, অফিস সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ বেগ, ইঞ্জিনিয়ার বজলুর রহমান, মাওলানা শাহজাহান আলী, জিয়া আলম। অনুষ্ঠানে বক্তারা বলেন, আল্লাহ মানবতার মুক্তি সনদ আল কুরআনকে রমজান মাসে নাজিল করেছেন।

এটি বিশ্ব মানবতার জীবন বিধান, ন্যায় বিচার প্রতিষ্ঠার কিতাব কুরআন। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় ক্ষেত্রে এটি কায়েম করা প্রতিটি মুমিনের দায়িত্ব। আল্লাহ মানবতার মুক্তি সনদ আল কুরআনকে রমজান মাসে নাজিল করেছেন। কুরআন নাযিলের মাস বিদায় নিতে যাচ্ছে। আত্মশুদ্ধির এই মাসে আমরা নিজেদের কতটুকু পরিবর্তন করতে পেরেছি-এই পর্যালোচনা করতে হবে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া শহর জামায়াতের উদ্যোগে ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল

B
BN DESK | 16 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার