Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া শাজাহানপুরে গভীর রাতে বাস- অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ

BN DESK
04 September 2026, 02:25 PM পড়তে ১ মিনিট
বগুড়া শাজাহানপুরে গভীর রাতে বাস- অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিক্সার যাত্রী দুই ভাই নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন অটোরিক্সার আরও ৩ যাত্রী। 

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তিকরা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার সাজাপুর ফটকি ব্রিজ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে মঞ্জুর সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের হযরত আলীর ছেলে আকাশ (২৫) ও তার ভাই আরিফ (২১)। আহতরা হলেন বনমরিচা গ্রামের মৃত আমজাদ সরকারের ছেলে হায়দার আলী (৫০), আব্দুল আজিজ (৩৮) এবং আবদুল বারীর ছেলে পলাশ (৩৫)।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম হতাহতদের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত গতিতে পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত অটোরিক্সাটি শেরপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে বগুড়া শহর থেকে একটি সিএনজিচালিত অটোরিক্সা শেরপুর উপজেলার দিকে যাচ্ছিল। রাত সোয়া ১২টার দিকে অটোরিক্সাটি মঞ্জুর সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে পৌঁছিলে বিপরীতমুখী একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৩-২৫৮৯) সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। ফলে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী আকাশ নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত ৪ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্মরত চিকিৎসক আকাশের ছোট ভাই আরিফকে মৃত ঘোষণা করেন।
 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া শাজাহানপুরে গভীর রাতে বাস- অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ

B
BN DESK | 09 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার