Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া শেরপুরে ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন শেষে হুইল চেয়ার ও খেলার সামগ্রী বিতরণ

BN DESK
01 September 2026, 08:11 PM পড়তে ১ মিনিট
বগুড়া শেরপুরে ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন শেষে  হুইল চেয়ার ও খেলার সামগ্রী বিতরণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: শেরপুর উপজেলায় ভূমি ব্যবস্থাপনাকে জনগণের কাছে সহজসাধ্য করার লক্ষ্যে ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন ও বিভিন্ন কার্যক্রম পদির্শন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হাবিবুর রহমান। গত বুধবার (২৭আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় তিনি বলেন, ভূমি সহায়তা কেন্দ্র চালুর মাধ্যমে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় সেবা সহজে ও দ্রত পাবে। সরকারের লক্ষ্য হচ্ছে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ভূমি সংক্রান্ত জটিলতা হ্রাস করা। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আশিক খান, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, উপজেলা সমাজসেবা অফিসার ওবায়দুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম ও সার্ভেয়ার দুলালসহ আন্যান্য কর্মকর্তাবৃন্দ। অতিথিরা উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে খেলার সামগ্রী বিতরণ, উপজেলা ভূমি অফিস, মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়, মির্জাপুর ইউনিয়ন ভূমি অফিস ও ভাদড়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি চলমান কার্যক্রমের অগ্রগতি, সেবার মান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।

উপজেলা নির্বাহী অফিসার আশিক খান জানান, এ সেন্টারের মাধ্যমে নাগরিকরা জমির খতিয়ান, নামজারি, ভূমি সংক্রান্ত অভিযোগ ও তথ্য সেবাসহ বিভিন্ন কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে পাবেন। ভাদড়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হাবিবুর রহমান প্রকল্পে বসবাসরত সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের জীবনমান উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

 

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া শেরপুরে ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন শেষে হুইল চেয়ার ও খেলার সামগ্রী বিতরণ

B
BN DESK | 28 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার