Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া শেরপুরে যাত্রী বেশে থাকা গাঁজা কারবারি গ্রেফতার

BN DESK
01 September 2026, 08:15 PM পড়তে ১ মিনিট
বগুড়া শেরপুরে যাত্রী বেশে থাকা গাঁজা কারবারি গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :বগুড়ার শেরপুরে যাত্রী সেজে ৮ কেজি গাঁজা বহনের সময় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো নাটোরের রাজবাড়ী এলাকার কাশেম শেখের ছেলে লিটন শেখ (৪০) ও লিমন হোসেনের ছেলে পলাশ (২৭)।

এলাকাবাসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(২১ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ভাবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে যাত্রা বিরতির সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের গাড়িতে হানিফ পরিবহনের এক ড্রাইভার ও তার ভাতিজা যাত্রী হিসেবে ভ্রমণ করছিলেন। এ সময় নাবিল পরিবহনের সুপারভাইজার গাড়িতে থাকা ২টি ব্যাগের মালিকের সন্ধান করলে লিটন শেখ ও পলাশের আচরণ সন্দেহজনক হওয়ায় নাবিল পরিবহনের সুপারভাইজার, হেলপার অন্যান্য যাত্রীদের সহযোগিতায় ওই দুইজনকে আটক করলে তারা তাদের ব্যাগের বিষয়ে সবাইকে জানায়। এসময় তাদের বহন করা দুটি স্কুলব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় সিমেন্টের সাদা বস্তার মধ্যে লুকানো প্রায় ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে শেরপুর থানার পুলিশকে খবর দেয়া হলে গাঁজা ও আসামি দুইজনকে পুলিশ তাদের হেফাজতে নেয়।
 
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ৮ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া শেরপুরে যাত্রী বেশে থাকা গাঁজা কারবারি গ্রেফতার

B
BN DESK | 21 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার