Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে রোভার স্কাউটের বার্ষিক গ্রুপ ক্যাম্পের উদ্বোধন

BN DESK
05 September 2026, 08:12 PM পড়তে ১ মিনিট
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে রোভার স্কাউটের বার্ষিক গ্রুপ ক্যাম্পের উদ্বোধন

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক গ্রুপ ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠানের আজ রোববার (১১ ফেব্রুয়ারি) উদ্বোধন ঘোষণা করেন অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি প্রফেসর খোন্দকার কামাল হাসান। ১১-১৩ ফেব্রুয়ারি ৩ দিন ব্যাপি অনুষ্ঠিত এই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ও গ্রুপ সহ-সভাপতি প্রফেসর ড. মো: সবুর উদ্দীন।

মোঃ আতিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী, রোভার স্কাউট লিডার আরিফুজ্জামান, ফাহমিদা আবেদীন, সিনিয়র রোভার মেট মেহেদী হাসান নাঈম, নূর আফরিন নিহান, আতিকুর রহমান, মাসফি তোকি তাজোয়ারসহ প্রায় শতাধিক রোভার স্কাউট ও সহচর।

রোভার স্কাউটরা ক্যাম্প চলাকালীন তাঁবুতে অবস্থান করে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করবে। আগামী ১৩ ফেব্রুয়ারি নবাগত সহচরদের দীক্ষা প্রদানের মধ্য দিয়ে শেষ হবে বার্ষিক গ্রুপ ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া সরকারি আজিজুল হক কলেজে রোভার স্কাউটের বার্ষিক গ্রুপ ক্যাম্পের উদ্বোধন

B
BN DESK | 11 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার