Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে তুচ্ছ ঘটনা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মারামারি

BN DESK
06 May 2026, 03:39 AM পড়তে ১ মিনিট

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : তুচ্ছ ঘটনা নিয়ে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একাদশ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী (ছাত্র-ছাত্রী) সকাল ১০টার দিকে কলেজ ক্যাম্পাসের এক পাশে গল্প করছিল। ওই গল্প করার বিষয়ে একজন শিক্ষার্থী প্রতিবাদ মূলক মন্তব্য করে। এতে গল্পরত শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয় এবং মারামরির ঘটনা ঘটে। মারপিটে একজন শিক্ষার্থী আহত হয়।

বিষয়টি জানার পর কলেজের শিক্ষকবৃন্দ হট্টগোলরত শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানান এবং আহত শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। অপরদিকে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়ে কলেজ সংলগ্ন সড়কের ডিভাইডার ও দু’পাশে থাকা ছাত্রদলের কয়েকটি প্যানা ছিঁড়ে ফেলে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি শাহ সুলতান কলেজ শাখার আহ্বায়ক হাবিবুর রহমান হীরা এবং সদস্য সচিব সোহাগ হোসেন জানান, ব্যক্তিগত বিষয় নিয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের দুটি গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনাকে পুঁজি করে কতিপয় শিক্ষার্থী ছাত্রদলের কয়েকটি প্যানা ছিঁড়েছে, যা দু:খ জনক। সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শাহিদুর রহমান করতোয়াকে জানান, শিক্ষার্থীদের দু’গ্রুপের মারামারির বিষয়টি তদন্ত পূর্বক অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কমিটি গঠন করা হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে তুচ্ছ ঘটনা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মারামারি

B
BN DESK | 06 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার