Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া সর. আ. হ. কলেজ থেকে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল

BN DESK
10 October 2025, 10:29 PM পড়তে ১ মিনিট
বগুড়া সর. আ. হ. কলেজ থেকে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল

স্টাফ রিপোর্টার : বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে (নিষিদ্ধ ঘোষিত) এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। আটক ছাত্রলীগ নেতার নাম মেহেদী হাসান। তিনি শহরের বৃন্দাবন দক্ষিণপাড়ার মেরু খলিফার ছেলে। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব মো. রাফিউল আল আমিন জানান, মেহেদী হাসান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত এবং সে বগুড়া পৌরসভার ২নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

নাশকতার উদ্দেশ্যে কলেজ ক্যাম্পাসে আসলে ছাত্রদল নেতৃবৃন্দ তাকে আটক পুলিশের হাতে তুলে দেন। সদর থানার ওসি মো. হাসান বাসির মেহেদী হাসানকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ তাকে আটক করে থানায় সোপর্দ করেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতামূলক কর্মকান্ডে জড়িত ছিলেন। তাকে বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া সর. আ. হ. কলেজ থেকে ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল

B
BN DESK | 02 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার