Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া সান্তাহারে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

BN DESK
04 September 2026, 08:52 AM পড়তে ১ মিনিট
বগুড়া সান্তাহারে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে গেট বন্ধ থাকা সত্বেও রেললাইনে ক্রসিং পারা হওয়ার সময় নাছিম আহমেদ জয় (২৬) নামের এক মেরিন প্রকৌশলী মোটরসাইকেলসহ চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছে।  রোববার (২৭ জুলাই) বেলা দেড় টায় সান্তাহার রেলওয়ে স্টেশনের প্রধান গেটে লালমনি এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। রেলওয়ে থানা পুলিশ তার খন্ত বিখন্ড মরদেহ উদ্ধার করেছে। নিহত নাছিম আহমেদ জয় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির চকসোনার গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে একজন মেরিণ প্রকৌশলী বলে জানা গেছে। 

সান্তাহার রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানান, রোববার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে লালমনিহাট হাট থেকে ছেড়ে আসা আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার জংশন স্টেশনে প্রবেশ করছিল । সেই মুহুর্তে মোটর সাইকেল আরোহী নাছিম আহমেদ জয় তার মোটারসাইকেল চালিয়ে গেট বন্ধ থাকা সত্বেও গেটের ভিতর প্রবেশ রেলক্রসিং এর ভিতর দ্রুত রেললাইন পার হতে গেলে ওই ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কায় প্রায় দেড়শত গজ দুরে ছিটকে পড়ে সে খন্ড বিখন্ড হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

পরে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। খবর পেয়ে নিহত জয়ের স্বজনরা থানায় ছুটে আসেন এবং সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে রয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া সান্তাহারে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী নিহত

B
BN DESK | 27 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার