আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সান্তাহার এলাকার একটি খোলা গ্যারেজ থেকে হাইস মাইক্রোবাস চুরির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৫ জুলাই) ভোর ৫টার দিকে সান্তাহার বশিপুর শখের পল্লীর গেট সংলগ্ন খোলা টিনসেড গ্যারেজে এ চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে মাইক্রোবাস এর মালিক নওগাঁ সদরের এনায়েতপুর গ্রামের আহসান আলীর ছেলে আলামিন ওরফে আমিন মোল্লা আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চুরি যাওয়া মাইক্রোবাসের মালিক আলামিন ওরফে আমিন মোল্লা জানান, তার হাইস মাইক্রোবাসটি প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাতে আদমদীঘি-নওগাঁ সড়কের আদমদীঘির সান্তাহার বশিপুর শখের পল্লী গেট সংলগ্ন স্থানে একটি খোলা গ্যারেজের টিনসেডে রেখে বাড়ি যান তিনি।
আজ শুক্রবার ভোরে গ্যারেজে এসে দেখতে পান ওই গ্যারেজ থেকে তার মাইক্রোবাসটি চুরি গেছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনা তদন্তকারি সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরি যাওয়া মাইক্রোবাসটি উদ্ধারে তৎপরতা চলছে।