Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলার অনুমোদন

BN DESK
08 May 2026, 08:04 AM পড়তে ১ মিনিট

বগুড়ায় নতুন সিটি করপোরেশন গঠনসহ দেশের বিভিন্ন জেলায় পাঁচটি নতুন উপজেলা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের ১২০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে বগুড়া পৌরসভাকে উন্নীত করে বগুড়া সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে প্রশাসনিক সুবিধা ও জনসেবার মান বাড়াতে দেশের চার জেলার পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন উপজেলাগুলো হলো— বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে ‘মোকামতলা’ উপজেলা, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে বিভক্ত করে ‘মাতামুহুরী’ উপজেলা, ঠাকুরগাঁও সদর উপজেলাকে বিভক্ত করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ উপজেলা এবং লক্ষীপুর সদর উপজেলাকে বিভক্ত করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।

সভায় বলা হয়, নতুন সিটি করপোরেশন ও উপজেলাগুলো গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে আরও কার্যকর করা, নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে। নিকার বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বাংলাদেশ

বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলার অনুমোদন

B
BN DESK | 08 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার