Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের ভূমি অধিগ্রহণের অর্থ বরাদ্দ

BN DESK
10 October 2025, 04:02 PM পড়তে ১ মিনিট
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের ভূমি অধিগ্রহণের অর্থ বরাদ্দ

স্টাফ রিপোর্টার : বগুড়া থেকে শহীদ এম. মনসুর আলী স্টেশন সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। 

রেলপথ মন্ত্রাণালয়ের উপ-সচিব মো. শফিউর রহমানের ১৬ জুন সইকৃত এক পত্রে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, ‘বগুড়া হতে শহীদ এম. মনসুর আলী স্টেশন সিরাজগঞ্জ পর্যন্ত নতুন ডুয়েলগেজ নির্মাণ’ শীর্ষক প্রকল্পের অনুকূলে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দকৃত অর্থ হতে মূলধন ব্যয় খাতের ‘ভূমি অধিগ্রহণ’ বাবদ অর্থ অবমুক্তকরণ করা হলো। 

ভূমি অধিগ্রহণের অর্থ বরাদ্দের ফলে বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বগুড়া থেকে সিরাজগঞ্জ হয়ে যমুনা রেলসেতু পার হয়ে রাজধানী ঢাকার সাথে সরাসরি রেল যোগাযোগ স্থাপন হলে তা বগুড়াসহ উত্তরাঞ্চলবাসীর জন্য এক নতুন সম্ভাবনা দুয়ার খুলে দেবে। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ অঞ্চলের মানুষ বগুড়া-ঢাকা সরাসরি রেল যোগাযোগ থেকে বঞ্চিত ছিল বলে মনে করেন সাধারণ মানুষ।  

 

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের ভূমি অধিগ্রহণের অর্থ বরাদ্দ

B
BN DESK | 18 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার