Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া সোনাতলায় মারপিটে গর্ভবতী গৃহবধু নিহতের অভিযোগ

BN DESK
04 September 2026, 02:26 PM পড়তে ১ মিনিট
বগুড়া সোনাতলায় মারপিটে গর্ভবতী গৃহবধু নিহতের অভিযোগ

সোনাতলা ( বগুড়া প্রতিনিধি) : বগুড়া সোনাতলা উপজেলায় দুই ভাইয়ের দ্বন্দ্ব মেটাতে গিয়ে মেনেকা নামের এক গর্ভবতী গৃহবধু নিহত হয়েছে। উপজেলার পাকুল্লা ইউনিয়নের শ্যামপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। ওই গ্রামের মৃত টুলু মিয়ার দুই ছেলের মধ্যে গতকাল শনিবার (৯ই আগস্ট) দুপুরে  মারপিটের ঘটনা ঘটে।  

এ সময় ওই গৃহবধু  মারামারি মেটাতে যায়।  এ সময় ভাসুর ফারাজুল  ইসলামের ধাক্কায় মেনাকা মাটিতে লুটিয়ে পড়ে।  এর কিছুক্ষণ পর থেকে ওই গৃহবধুর ব্লিডিং শুরু হয়। পরে তাকে পার্শ্ববর্তী হুয়াকুয়া গ্রামে নিয়ে যাওয়া হয়।  এরপর সে একটি মৃত সন্তান প্রসব করে।  এরপরও  রক্ত বন্ধ না হওয়ায়  তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ওই গৃহবধূর মৃত্যুর কোলে ঢলে পড়ে।

এলাকা: বগুড়া সোনাতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া সোনাতলায় মারপিটে গর্ভবতী গৃহবধু নিহতের অভিযোগ

B
BN DESK | 10 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার