Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া সোনাতলায় মুদি দোকান পুড়িয়ে দেয়ার অভিযোগ

BN DESK
01 September 2026, 08:26 PM পড়তে ১ মিনিট
বগুড়া সোনাতলায় মুদি দোকান পুড়িয়ে দেয়ার অভিযোগ

সোনাতলা (বগুড়া ) প্রতিনিধি : পূর্ব শত্রুতার জের ধরে সোনাতলায় একটি মুদি দোকান পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, ওই উপজেলার জোরগাছা ইউনিয়নের দক্ষিণ চড়পাড়া গ্রামের মৃত মোকাব্বর হোসেনের ছেলে  আলী আকবর মিঠুর মুদি দোকানটি পূর্ব শত্রুতার  জের ধরে গতকাল মঙ্গলবার  দিবাগত গভীর রাতে কে বা কারা  আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এতে করে ওই ব্যবসায়ীর প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। ব্যবসায়ী  মিঠু বলেন, তার প্রতিপক্ষরা   ক্ষতি সাধনের জন্য এই কাজ করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। সোনাতলা থানার ওসি  মিলাদুনবী  অভিযোগের কথা স্বীকার করে বলেন  এ বিষয়ে  তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এলাকা: বগুড়া সোনাতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া সোনাতলায় মুদি দোকান পুড়িয়ে দেয়ার অভিযোগ

B
BN DESK | 20 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার