Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া স্টেশন রোড থেকে দেশি ফল বিক্রি বন্ধ করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, সংবাদ সম্মেলন

BN DESK
18 May 2026, 03:13 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের কাছে মহানগরীর স্টেশন রোড থেকে দেশি ফল বিক্রেতাদের উচ্ছেদে দাবি করেছে বগুড়া আমদানি-রপ্তানিকারক ও দেশি ফল আড়ৎদার মালিক সমিতি সমবায় লিমিটেড। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্টেশন রোড থেকে দেশি ফল বিক্রেতাদের অপসারণ না করলে পুরান বগুড়া তিনমাথাস্থ রেহেনা ফলের আড়ৎ থেকে কোন প্রকার খাজনা দেওয়া হবে না।

আজ রোববার (১৭ মে) দুপুরে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই আল্টিমিটাম ঘোষণা করেন সংগঠনের সেক্রেটারি শফিকুল ইসলাম আরফান। এসময় সংগঠনের সভাপতি মুকুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, স্টেশন রোডের যানজট নিরসনে সেখান থেকে ফলের আড়ৎ জেলা ও পৌর প্রশাসনের সহযোগিতায় এর আগে নগরীর তিনমাথাস্থ রেহেনা ফল মন্ডিতে স্থানান্তর করা হয়। এখান থেকে চলতি বছর ইজারা বাবদ সিটি কর্পোরেশন ৪৫ লাখ টাকা রাজস্ব পেয়েছে। কিন্তু স্টেশন রোডের ওই আড়ৎ থেকে পৌরসভা আগে কোন রাজস্ব পায়নি। দেশি ফলের আড়ৎ স্থানান্তর করার ফলে স্টেশন রোডে কোন যানজট নেই।

সংবাদ  সম্মেলনে বলা হয়, রেহেনা ফল মন্ডিতে ঘর ভাড়া ৫ হাজার টাকা থেকে সাড়ে ৭ হাজার টাকা। কিন্তু স্টেশন রোডের ঘর ভাড়া ২০ হাজার থেকে ৬৫ হাজার টাকা। সমবায় সমিতির নিয়ম মেনে সঞ্চয় সংগ্রহ করে সরকারী নিবন্ধন করা হবে। সমিতির সকল হিসাব সদস্যদের দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, স্টেশন রোডের ফল বিক্রেতারা সরকারকে কোন রাজস্ব দেন না এবং যানজট সৃষ্টি করেন। তাই তাদের ৪৮ ঘণ্টার মধ্যে উচ্ছেদ করতে হবে। না হলে রেহেনা ফল মন্ডি থেকে কোন প্রকার খাজনা দেওয়া হবে না।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া স্টেশন রোড থেকে দেশি ফল বিক্রি বন্ধ করতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, সংবাদ সম্মেলন

B
BN DESK | 18 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার