Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া-৩ আসনে শেষ মুহূর্তে জমে উঠেছে ভোটের প্রচারণা

BN DESK
09 February 2026, 09:28 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) নির্বাচনি এলাকায় শেষ মুহূর্তে জমে উঠেছে ভোটের প্রচারণা। এ আসনে এবার চারজন প্রার্থী সংসদ সদস্য পদে ভোট যুদ্ধে নেমেছেন।

বিএনপি মনোনীত ধানের শীষ মার্কা নিয়ে আব্দুল মহিত তালুকদার, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কা নিয়ে নূর মোহাম্মাদ আবু তাহের, জাতীয় পার্টির লাঙ্গল মার্কা নিয়ে শাহিনুল ইসলাম শাহিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কা নিয়ে শাহাজাহান আলী তালুকদার।

প্রার্থীরা মাঠে ময়দানে গণসংযোগ, প্রচারণা ও নির্বাচনি সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থী ও নেতা-কর্মীদের মাঝে উৎকন্ঠা লক্ষ্য করা যাচ্ছে। অধিকাংশ ভোটাররা রয়েছেন নিশ্চুপ। তারা কাকে ভোট দেবেন এমন কথা শোনা না গেলেও চা দোকান বা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আড্ডায় অনেকটাই বোঝা যায় মূলত: ধানের শীষ ও দাঁড়িপাল্লা মার্কার দুই প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করছেন ভোটাররা।

ইতিমধ্যেই ধানের শীষ মার্কা দুপচাঁচিয়া সদর, তালুচ, আদমদীঘি উপজেলার সান্তাহারসহ বিভিন্ন স্থানে নির্বাচনি জনসভা করেছেন। অপরদিকে দাঁড়িপাল্লা মার্কা দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলার বিভিন্ন নির্বাচনি জনসভা করেছেন। গ্রামগঞ্জে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনি মিছিল ও স্থানে চায়ের আড্ডা বেশ জমে উঠেছে। বিভিন্ন গ্রামে নেতা-কর্মীরা দলবদ্ধভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনায় ব্যস্ত হয়ে পড়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া-৩ আসনে শেষ মুহূর্তে জমে উঠেছে ভোটের প্রচারণা

B
BN DESK | 09 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার