Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া-৬ আসনের উপ নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

BN DESK
04 September 2026, 03:12 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ (সদর) আসনের উপ নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মনোনয়নপত্র দাখিলকারী তিনজনের সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার সকালে জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

যাচাই-বাছাই শেষে দাখিল করা তিন প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম।
তিনি জানান, এই উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এবং জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন শহর জামায়াতের আমির মো. আবিদুর রহমান সোহেল। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন আল আমিন তালুকদার।

এর আগে, গত ২ মার্চ মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার শেষ দিন ছিল। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হন। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে নির্বাচন কমিশন আসনটি শূণ্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল দেয়। তফসিল অনুযায়ী এই আসনে আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া-৬ আসনের উপ নির্বাচনে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

B
BN DESK | 06 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার