Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া-৬ আসনে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন

BN DESK
04 September 2026, 04:40 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার: শান্তিপূর্ন এবং সুষ্ঠুভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপ নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৭ টায় ভোট গ্রহন শুরু হয়ে টানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। সংসদীয় আসনের ১৫০টি কেন্দ্রের কোথায় কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

তবে নির্বাচন শেষ হওয়ার আগেই ফলাফলের সীটে পুলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়াকে কেন্দ্র করে মালতিনগর কেন্দ্রে জামায়াতের পক্ষ থেকে অভিযোগ তোলার পর শহরে বেশ হৈচৈ পড়ে যায় তবে তা সার্বিক নির্বাচনে নেতিবাচক কোন প্রভাব ফেলেনি। বিএনপির প্রার্থী এবং জামায়াতে ইসলামীর প্রার্থী ভোটের আগের দিন পাল্টা পাল্টি অভিযোগ ও সংবাদ সম্মেলন করলেও ভোটের দিন এর কোন বৈরি প্রভাব পড়েনি।

ভোটার উপস্থিতি কম থাকায় জনমনে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়। তবে নির্বাচনে ফলাফল ঘোষনার পর সব শঙ্কা দূর হয়ে যায়। নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটির সাথে শুক্র এবং শনিবার আরও দুই দিন ছুটি থাকায় অনেকেই ভোটের আগেই শহর ছেড়ে ছুটি কাটাতে বাইরে গেছে।

এদিকে মার্কেট শপিং মল বন্ধ থাকলেও অন্য সব দোকান এবং যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক ছিলো। যানবাহন চলাচলে প্রশাসনের পক্ষ থেকে কোন কড়াকড়ি ছিলোনা। সার্বিক নিরাপত্তা ছিলো সন্তোষজনক। সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ সদস্যদের সার্বক্ষনিক টহল নির্বাচনকে আরও মসৃণ করেছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া-৬ আসনে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন

B
BN DESK | 10 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার