Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া-৬ উপ-নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি‘র ৮ প্লাটুন সদস্য নির্বাচনি মাঠে

BN DESK
05 April 2026, 01:51 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল শুক্রবার বিজিবি‘র ৮ প্লাটুন সদস্য নির্বাচনি দায়ীত্ব পালনের জন্য অবস্থান নিয়েছে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিজিবি সদস্যরা বগুড়া-৬ নির্বাচনি এলাকায় অবস্থান করবেন। বগুড়া মজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজ, হাজী মোহাম্মাদ জয়নাল আবেদীন কলেজ এবং চাঁদমুহা সরলপুর দাখিল মাদরাসায় বেইজ ক্যাম্প স্থাপন করে বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন।

গতকাল শুক্রবার থেকে তারা নির্বাচনি এলাকার গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন। গতকাল শনিবার বিজিবির সদস্যরা শহরের নিরাপত্তায় টলহ কার্যক্রম শুরু করেছে। উল্লেখ্য বগুড়া-৬ আসন থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচিত হওয়ার পর তিনি আসনটি ছেড়ে দেন।

শূণ্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে ১৫০টি ভোট কেন্দ্রে ৪ লাখ ৫০ হাজার৩০৭ জন ভোটার ৯ এপ্রিল নতুন সংসদ সদস্য নির্বাচিত করবেন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বগুড়া-৬ আসনে ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়ের করা হয়েছিলো। উপ-নির্বাচনে ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া-৬ উপ-নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি‘র ৮ প্লাটুন সদস্য নির্বাচনি মাঠে

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার