Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া-৬ উপ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

BN DESK
04 September 2026, 03:39 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ সদর আসনের উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে আজ রোববার (১৫ মার্চ) প্রতীক বরাদ্দ করা হয়েছে। মনোনয়ন দাখিল করা তিন প্রার্থীর কেউ মনোনয়ন পত্র প্রত্যাহার না করায় তিন জনই প্রার্থী রয়েছেন। এর মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবিদুর রহমান পেয়েছেন দলীয় প্রতীক দাঁড়িপাল্লা।

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী মো. আল আমিন পেয়েছেন দলীয় প্রতীক ফুলকপি এবং বিএনপি মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম বাদশা পেয়েছেন দলীয় প্রতীক ধানের শীষ। সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. ফজলুল করিম প্রতীক বরাদ্দ করেন।

উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এই আসনে বিজয় লাভ করেন। তিনি ঢাকা-১৭ আসন থেকেও নির্বাচন করেছিলেন। ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় এই আসনে উপ নির্বাচন হচ্ছে।

উপ নির্বাচনে তিন জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। তিনজনই বৈধ হয়েছেন। নির্বাচনে তারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ থেকে প্রচার প্রচারণা শুরু হচ্ছে। আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহন করা হবে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া-৬ উপ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

B
BN DESK | 16 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার